স্বাধীনতা দিবসে হামদর্দের ফ্রি ক্যাম্প ও ওষুধ বিতরণ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৪:২৫ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হামদর্দ ল্যাবরেটরীজ। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটর হামদর্দ ভবন সংলগ্ন শো রুমের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদদের্র বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম।

এসময় শরীফুল ইসলাম বলেন, ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, হামদর্দ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন: পণ্যের দাম নিয়ন্ত্রণে কোন কাজেই আসছে না ডিসপ্লে বোর্ড

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতেও হামদর্দ সারাদেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে। মুক্তিযুদ্ধের মূল তিনটি আদর্শ: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারকে বুকে ধারণ করে আধুনিক হামদর্দের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দের কর্মীরা দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির আরেক তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক এবং মার্কেটিং বিভাগের উপ-পরিচালক ডা. আবুল তৈমূর চৌধুরী। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর