'অগ্নিঝুঁকিতে রয়েছে ঢামেক হাসপাতাল'

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৭:৪৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন পরিদর্শনে আসা ফায়ার সার্ভিস একটি দল। বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করে অগ্নিকাণ্ডের বিভিন্ন ত্রুটি দেখতে পেয়ে সাংবাদিকদের এমন কথা বলেন ফায়ার সার্ভিসের দলটি।

এ সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসা দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগকে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় পায় এ সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি টিমও উপস্থিত ছিলেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের (পরিদর্শক) পলাশ চন্দ্র মোদক বলেন, আজ (২৯ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় গোয়েন্দা সংস্থার একটি টিমও ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষের পাশে অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। তিনি আরও বলেন, এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং সবার জন্যই ঝুঁকিপূর্ণ। 

পলাশ চন্দ্র মোদক বলেন, হাসপাতালে রোগীদের খাবার রান্না করার স্থানে গিয়ে দেখলাম, সেখানে কোনো দুর্ঘটনা হলে কারও বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের পলেস্তরাও খশে পড়েছে। 

ফায়ার সার্ভিস পরিদর্শক বলেন, সব মিলিয়ে আমাদের কাছে ঢামেক হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তাদের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের নতুন ভবনের নিচতলার ক্যান্টিনে গিয়ে একই অবস্থা দেখা যায় উল্লেখ করে পলাশ চন্দ্র মোদক বলেন, সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে একটি জরুরী বের হওয়ার দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার-দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিলোনা সেখানে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, একটি গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা সবকিছু মাত্রার ভেতর নিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।  


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর