এবার রেল ট্র্যাকে যুক্ত হলো পদ্মার দুই পাড়

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম

শেষ হলো পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানোর কাজ। এর মধ্য দিয়ে এবার রেল ট্র্যাকে যুক্ত হলো পদ্মার দুই পাড়। সবশেষ স্লিপারটি বসানোর পর বুধবার বিকেলে তাতে ঢালাই দেয়ার মধ্য দিয়ে শেষ হলো সেতুতে রেললাইন বসানোর কাজ। আগামী চার এপ্রিল মুন্সীগঞ্জের মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত চলবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। 

বিরাট একটা কর্মযজ্ঞের সফল পরিসমাপ্তি। এবার রেললাইনে যুক্ত হলো পদ্মার দুই পাড়। সেতুর সব শেষ অংশটিতে ঢালাইয়ের মধ্য দিয়ে পদ্মা সেতুতে পাথরবিহীন রেল লাইন বসানোর কাজ শেষ হলো। বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতুতে সাংবাদিকদের সেই কথা জানান, রেল লিংক প্রকল্পের পরিচালক আফজাল হোসেন এবং পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ। 

শেষের ছোট্ট কাজটুকু নিয়েও ছিলো অনেক জটিলতা। দুইপাড়ের ভায়াডাক্টসহ ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা রেল সেতুতে আছে আটটি মুভমেন্ট জয়েন্ট। সাতটি বসানো গেলেও ৫ নম্বর জয়েন্টের ইস্পাতের স্লিপারটি মিলছিলো না। পরে চীন থেকে বিমানযোগে সাত মিটার দৈর্ঘ্যের আরেকটি স্লিপার আনা হয়। যা মঙ্গলবার রাতেই বসানো হয়।

তারা বলেন, বাকি থাকা সাত মিটারে ঢালাইয়ের পর পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শেষ হলো। এই কাজটি শেষ করতে পারায় আমরা আনন্দিত। গত বছরের ২০ নভেম্বর আমরা কাজটি শুরু করেছিলাম। লক্ষ্যমাত্রা ছিল, চার মাসের মধ্যে মূল সেতুতে রেলপথ নির্মাণের কাজ শেষ করবো।

যথাসময়ে কাজ শেষ করায় পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আজ ঢালাই শেষ করার পর ২-৩ দিন সময় লাগবে সিমেন্ট জমাট বাঁধতে। তারপর আমরা কিছু পরীক্ষা করবো। তারপরে একটি গ্যাংকার চালিয়ে পরীক্ষা করে দেখবো।

রেল লিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, ৪ এপ্রিল রেলমন্ত্রী আমাদের সময় দিয়েছেন বিধায় সে দিন আমরা গ্যাংকার দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪১ কিলোমিটার রেলপথ পরীক্ষা করে দেখবো। এ পথে ডিজাইন-স্পিড ১২০ কিলোমিটার থাকলেও ৩০-৪০ কিলোমিটার বেগে পরীক্ষামূলক টেস্ট চালানো হবে।

সেতু ছাড়াও প্রকল্পের ১৭২ কিলোমিটার রেলপথে কালভার্ট, আন্ডারপাস ও আরও কটি সেতুর কাজ শেষ। প্রস্তুত দুইপাড়ের অত্যাধুনিক নতুন স্টেশনও। জুন নাগাদ পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত ট্রেন চলার কথা। 


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর