আগুনে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা, চোখে অন্ধকার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৪:০৪ পিএম

ঈদের আগে শুধু নিঃস্ব নয়, আগামীর দিনগুলো নিয়েও অন্ধকার দেখছেন রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীরা। ভয়াবহ আগুনে শুধু মার্কেটই ছাই হয়ে যায়নি, সেই সঙ্গে পুড়ে ছাই হয়েছে তাদের ভবিষ্যতও। ছাই হয়ে যাওয়া মার্কেটের দিকে হতাশ হয়ে তাকাচ্ছেন তারা। 

মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় বঙ্গবাজারের উল্টো পাশের রাস্তার ফুটপাতে বসে ছিলেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা উদাস হয়ে দেখছিলেন ছাই হয়ে যাওয়া মার্কেট। তারা জানান, ঈদের আগে এই আগুনের তাদের যে ক্ষতি হয়ে গেলো সেটা পূরণ করা প্রায় অসম্ভব।

বঙ্গবাজারে আগুনের ঘটনা এই প্রথম নয়, এর আগেরও ৯০ দশকে ভয়াবহ এক আগুনে ছাই হয়েছিলো বঙ্গবাজার। সেই সময় এই মার্কেটটি পরিচিত ছিলো গার্মেন্টস পণ্যের মার্কেট হিসাবে। একমাত্র এই বাজারেই সে সময় বিক্রি হতো রপ্তানি করা পোশাকের বাড়তি অংশ। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েকশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছেন বহু মানুষ। পরিবারের ভরণপোষণ নিয়ে তাদের মাথায় হাত। ঈদ করা দূরের কথা, কি করে সংসার ও জীবন চালাবেন, সেই চিন্তায় মাথা ঘুরছে অনেক ব্যবসায়ীর। 

বঙ্গবাজারের ব্যবসায়ী ইব্রাহিম মাত্র দু’বছর আগে পোশাক ব্যবসার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের জন্য ৪০ লাখ টাকা দিয়ে বঙ্গবাজারে একটি দোকান ভাড়া নেন। ঈদের আগে দোকানে তুলেন প্রায় ২০ লাখ টাকার মালামাল। কিন্ত আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

image


আরেক ব্যবসায়ী জানান, তার দোকানেও প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিলো। আগুনের খবর তিনি ছুটে প্রায় অর্ধেক পণ্য বের করতে পেরেছেন, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। আগুন নেভানোর পানিতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেসব পোশাক। 

অনেকেই জানিয়েছেন, আগুন তাদের সব আশা কেড়ে নিয়েছে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে এক টুকরো কাপড়ও বের করতে পারেননি তারা। আবার অনেকে কিছু মালামাল বের করতে পারলেও সেগুলো পানি লেগে নষ্ট হয়ে গেছে। 

আগুনের ভয়াবহতার কারণে ব্যবসায়ীরা তাদের মালামাল উদ্ধার করতে পারেননি। আশেপাশের অনেক দোকান থেকেও অনেক মানুষকে তাদের জিনিসপত্র বের করতে দেখা গেছে। মালামাল রাস্তায় রেখেছেন তারা। আর আগুনে ব্যবসার পুঁজি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

আরও পড়ুন: বঙ্গবাজার থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

মঙ্গলবার সকালে ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫০টি ইউনিট কাজ করছে।

আশপাশের বেশ কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দল এবং একটি হেলিকপ্টার কাজ করছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর