প্রথম আলোর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৪:৪৬ পিএম

ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনও সক্রিয় থেকে নানা ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে- এরকম অভিযোগ তুলে সেই ‘অপশক্তির বিরুদ্ধে’ সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিশিষ্টজনরা। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে তারা এ আহ্বান জানান। 

প্রথম আলোর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে ডাকা মানববন্ধনে, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা, ওলামা সমাজ, ছাত্র সমাজসহ ২২টি সংগঠনের সদস্যরা অংশ নেয়। 

বক্তারা বলেন, স্বাধীনতাকে কলুষিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য একটি শিশুকে নিয়ে হঠাৎ করে ষড়যন্ত্রের জাল বোনা হয়নি। এটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমেই হয়েছে। 

যারা বারবার এ অপকর্ম করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে বিচারিক ক্ষমতা দিতে হবে। যাতে করে এই ধরণের, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সাংবাদিকতার নামে। 

তিনি আরও বলে, যারা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে কটাক্ষ করছে, অপমান করছে, ৩০ লাখ শহিদের আত্নত্যাগকে লাঞ্ছিত করছে। তাদের বিচারের জন্য কঠিন আইন প্রয়োগ করা দরকার।   

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি প্রতিবেদনে একজন শ্রমজীবীকে উদ্ধৃত করে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’। এ মন্তব্য ধরেই খবরটির শিরোনাম করা হয়। তবে সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডে ছবি দেয়া হয় আরেকটি শিশুর। এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রতিবেদনটিতে ‘রাষ্ট্রবিরোধী’ উপাদান থাকার কথাও বলা হচ্ছে।

পরদিন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয়। তাতে দাবি করা হয়, একটি শিশুকে ১০ টাকা দিয়ে সেই কথা বলানো হয়েছে।

আরও পড়ুন: আগুন ঝুঁকি মোকাবেলায় রাজধানীর গাউসিয়া মার্কেটে ফায়ার সার্ভিসের বিশেষ দল

পরে অবশ্য দৈনিক প্রথম আলো প্রতিবেদন থেকে ছবি সরিয়ে শিরোনাম বদলে দেয়। পাশাপাশি সামাজিকমাধ্যমে দেয়া তাদের পোস্টও প্রত্যাহার করে নেয়। প্রতিবেদনে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম কিবরিয়া। সেই মামলায় কেবল শামসকেই আসামি করা হয়।

পরে মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী মশিউর মালেক।

এ মামলায় গ্রেপ্তার হন শামসুজ্জামান শামস। পরে ২০ হাজার টাকা মুচলেকায় ও পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।  


একাত্তর/আরবিএস   

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে, আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো অনলাইন নিউজ পোর্টালটি। ২৩ আগস্ট...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর