৪০ হাজার টাকায় পোড়া চাদর কিনলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:০১ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর কিনেছেন ৪০ হাজার টাকায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনা-বেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোশাক সংগ্রহের মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে। বিক্রির টাকা তুলে দেওয়া হবে ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে।

প্রচারণার অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে পোড়া একটি ‍চাদর ক্রয় করেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এই পোশাক ক্রয় করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমি এবং আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম। ভয়াবহ আগুনে আনুমানিক প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের কিছুটা আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার। আমরা ১৭ কোটি মানুষ যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো না?

তিনি বলেন, ‘টাকা বড় কথা নয়, বড় কথা হলো ব্যবসায়ীর পাশে আমরা আছি।’

প্রতিমন্ত্রী সৃজনশীল, উদ্ভাবনী সমাধান নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের যেকোনো মহৎ উদ্যোগের সাথে সবসময় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: ঈদ ঘিরে ব্যস্ত সেমাই কারিগররা

একইসাথে সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী পলক।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর