ঈদের কেনাকাটায় কার্ডের ব্যবহার বাড়ছে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম

নোটবিহীন কেনাকাটা বাড়ছে ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে। ঈদের বাজারেও কার্ডের ব্যবহার বাড়ছে। জামা-জুতো, গহনা, গৃহস্থালী পণ্য কেনায় ক্রেডিট কার্ডে লেনদেন করলে অনেক মূল্যছাড় মিলছে। ব্যাংকাররা বলছেন, উৎসবে কেনাকাটায় ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়ছে। 

উৎসবে রঙ্গে রাঙাতে চাই বাহারি পোশাক। চড়ামুল্যের এই বাজারে সাধ আর সাধ্যের হিসেবে মিলবে তো, এমন সংশয় নিয়ে বাজারের নামেন ক্রেতারা। যার ব্যতিক্রম হয়নি এবারের ঈদ বাজারেও। এদেশের ঈদ বাজার মানেই বাড়তি দাম। 

অন্য দেশে উৎসব মানেই মুল্য ছাড়ের ছড়াছড়ি, কিন্তু আমাদের দাম বাড়ার কড়াকড়ি। তাই মুল্যছাড় পাওয়া মানে আশাতীত আনন্দ। কেনাকাটায় সেই আনন্দ দিতে এগিয়ে এসেছে ব্যাংকগুলো। নোট ছাড়া কার্ডে কেনাকাটা করলে মিলছে সাধ আর সাধ্যের হিসেব। 

ব্যাংক নির্ধারিত ফ্যাশন হাউসগুলোতে ডেবিট বা ক্রেডিট কার্ড হোল্ডাররা যে কোন কেনাকাটায় ১০ থেকে সবোর্চ্চ ৫০ শতাংশ পযর্ন্ত ছাড়ে কেনাকাটা করতে পারছেন। 

আরও পড়ুন: রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

বাড়ির ক্ষুদে সদস্য থেকে শুরু করে বৃদ্ধ, সববয়সীদের জন্য পোশাক কেনাকাটা শেষ হলে ঢু মারতে পারেন জুতো, প্রসাধনীর শপগুলোতেও সেখানেও মিলছে ক্যাশব্যাক, ব্যাংক ভেদে ছাড় দেয়ার যেন হিড়িক।

গয়নার দোকানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ঈদের ছুটিতে বেড়াতে গেলেও আছে ছাড়। চাইলে বিদেশে কেনাকাটায়ও পাওয়া যাবে ছাড়।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মাহিউল ইসলাম বলেন, গ্রাহকেরা বছরজুড়ে তাঁদের সঙ্গে থাকলেও ছাড়ের কারণে ঈদে কেনাকাটা বেড়ে যায় কয়েক গুণ।

ব্যাংকাররা বলছেন, বর্তমানে দেশের গ্রাহকদের কাছে ডেবিট কার্ড আছে তিন কোটির বেশি ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২১ লাখ। 

একাত্তর/আরএ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক এর সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধাপ্রাপ্ত অফার এবং পরিষেবা সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর