রাজধানীতে দেওয়াল চাপায় কিশোর নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:১০ পিএম

রাজধানীর মাতুয়াইলে দেওয়াল চাপায় শাহাদাত হোসেন (১৬) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার তাকে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের চাচা মো. আনোয়ার হোসেন জানান, শাহাদাত ও তার বড় ভাই রিপন তাদের মিনি পিক-আপ নিয়ে মাতুয়াইল কবরস্থান রোডে একটি কারখানায় থেকে কাগজের কাটুন আনতে ভাড়ায় গিয়েছিল। সেখান থেকে মতিঝিল আনার কথা ছিল।

গাড়িতে কাটুন ভর্তি করে, পুরাতন দেয়ালের পাশে দাড়িয়ে ছিল শাহাদাত। সে সময়ে হঠাৎ ঐ দেয়ালটি ভেঙে তার ওপর পড়ে। এতে সে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মৌচাক মার্কেট আগুনের জন্য অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ

নিহত শাহাদাত ভোলা জেলার লালমোহন উপজেলার ধলিগড় নগর ৪নং ওয়ার্ড এর সানাউল্লাহর ছেলে। বর্তমানে মতিঝিল গুপিবাগ এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

তারা দুই ভাই পি-আপ চালক, গাড়িটি তাদের নিজেদের।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর