সাত বছরে হত্যাসহ ১০ মামলার আসামি নাফিজ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

মাত্র ২৩ বছর বয়সেই উত্তরার আলোচিত আদনান হত্যাসহ দশটি মামলার আসামি ডয়চে ভেলের প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মাদ আলম। 

২০১৬-২৩ সাল পর্যন্ত একটি হত্যা, তিনটি হত্যা চেষ্টা, নারী ও ব্যবসায়ীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার কারণে পর্ণগ্রাফি ও মাদক আইনে এসব মামলা হয়। 

একাত্তর টিভির হাতে আসা একটি ছবিতে দেখা গেছে প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া দিচ্ছে নাফিজ মোহাম্মাদ আলম। যিনি সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

উত্তরার বিভিন্ন সেক্টরে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে নাফিজ গড়ে তোলেন কিশোর গ্যাং গ্রুপ। তার সেই গ্রুপের হাতেই ২০১৭ সালের জানুয়ারিতে উত্তরায় খুন হয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী আদনান। সেই মামলার এজাহার ভুক্ত ৯ নম্বর আর চার্জশিটের দুই নম্বর আসামি নাফিজ। 

র্যাব বলছে, নাফিজ রাজধানীর বিভিন্ন নামী-দামী রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবীদের নিয়ে প্রকাশ্যেই মাদক সেবন করতো। পরে নিজেই বনে যায় মাদক কারবারি। বাসার ভেতরে খাটের চারপাশে বিদেশী মদের বোতল সাজিয়ে রাখা ছিল তার নেশা। 

ব্যক্তিগত গাড়ি থেকে বিমান সর্বত্রই তার হাতে থাকতো মাদক। এসব মাদক সে বিক্রি করতো সিন্ডিকেট নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। 

২০১৬ সালে নাফিজ মোহাম্মাদ আলমের বিরুদ্ধে প্রথম একটি হত্যা চেষ্টা মামলা হয়। ২০১৭ সালে হয় আদনান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। ওই মামলায় ২০০ দিন কারাভোগের পর নাফিজ ফেসবুকে তার কারামুক্তি উদযাপন করেছিলো। 

নাফিজের বিরুদ্ধে আরো অভিযোগ প্রেমের ফাঁদে ফেলে শারিরিক সম্পর্কের ছবি তুলে নারীদের ব্ল্যাকমেই করা। তার মোবাইলে এমন কিছু ছবি মিলেছে যা প্রচারের যোগ্য নয়।

র‍্যাব বলছে, ফেসবুকে সিন্ডিকেট নামের যে গ্রুপের মাধ্যমে নাফিজ মাদকের ব্যবসা করত তার সাথে আরো কেউ জড়িত কিনা তাও খুজে দেখা হচ্ছে। 


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর