বাবাকে খুনের অভিযোগে বিসিএস কর্মকর্তা আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১০:০০ পিএম

রাজধানীর আদাবরে ভাড়া বাড়ি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগে নিহতের বিসিএস কর্মকর্তা ছেলেকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে থানা পুলিশ।

বৃহস্পতিবার আদাবর থানাধীন শেখেরটেক ৭নং রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ নুরুল আলম (৭৪) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গ্রামের মৃত খয়রাত মিয়ার ছেলে। আটক ইফতেখার আলম সুমন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। তিনি এলোমেলো কথা বলছেন ও তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে বলে জানায় পুলিশ। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, শেখেরটেক এলাকায় বাবা ও ছেলে ওই ভাড়া বাসায় থাকতেন। আটক সুমন একজন বিসিএস কর্মকর্তা। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। গত ছয় মাস ধরে অফিসে যান না বলে জানতে পেরেছি। তবে এই বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাড়ির মালিক ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গতকাল দুপুরের দিকে সুমন দুধ কিনতে দোকানে যান। দাম নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করেন। এরপর বাসায় প্রবেশের সময়ে কেয়ারটেকারের সঙ্গেও ঝগড়া করেন। পরবর্তীতে বাসায় এসে দরজা বন্ধ করে দেন। 

তারা আরও জানান, দুপুরের দিকে বাড়ির মালিক কেয়ারটেকারকে নিয়ে ভাড়া চাইতে গেলে বাড়ির মালিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং কেয়ারটেকারকে মারধর করে বাসা থেকে বেরিয়ে যান সুমন। বিষয়টি সুমনের বাবা নুরুল আলমকে জানাতে বাসায় প্রবেশ করলে রুমের ভেতর খাটের ওপর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা। 

আরও পড়ুন: ঢাবি এলাকা থেকে অজ্ঞাত রিকশা চালকের মরদেহ উদ্ধার

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতের ছেলে সুমনকে আটক করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর