রাজধানীর এই বঙ্গবাজারকে চেনা বড় দায়!

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৫:২৫ পিএম

আগুনে সব ছাই হয়ে যাবার পর, আবারও বসেছে রাজধানীর অন্যতম বড় পাইকারি পোশাকের বাজার বঙ্গবাজার। কিন্তু এই বাজারকে চেনা দায়। হঠাৎ করে দেখলে বড়ই অচেনা লাগে।

খোলা আকাশের নিচে চৌকি বিছিয়ে রং-বেরংয়ের ছাতার নিচে চলছে, আগুনে সব হারানো ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা। আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের শুরু। 

দোকানের চেহারা বদলের মতোই পাইকারি বিক্রির বদলে এখন খুচরা বিক্রিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। কারণ পুরনো রূপে ফিরতে সময়, টাকা বা পরিবেশ কোনটাই নেই এখন। 

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে কমপক্ষে অস্থায়ী কোনো ছাউনি পেলেও ক্ষতি কিছুটা কাটানো যেতো। তবে এটিও মানছেন, অস্থায়ী ছাউনির নির্মাণের সময়ও নেই। 

শনিবার সকালে সরেজমিনে দেখা গেলো, এ যেন অচেনা এক বঙ্গবাজার, ১০ দিনের ব্যবধানে মার্কেট থেকে ছাতার নিচে বসতে হলো আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের পোশাক বিক্রেতাদের।

চার এপ্রিল ভোরে পুড়ে যাওয়া এই চত্বরে বালির ওপর দোকান চালু করতে পারেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গেলো। দুই দিনে বিক্রি খানিকটা বেড়েছে বলেও জানান বিক্রেতারা।

তবে পাইকারী ক্রেতারা না আসায় খুচরা বিক্রি করতে হচ্ছে বলে জানান বঙ্গবাজারের ব্যবসয়ীরা। বলেন, বাজারে পাইকারদের চাহিদা পূরণের জন্য পণ্যের মজুদ নেই; নেই কোনো পাইকারও।

খুচরা ক্রেতাও খুবই কম। তবুও চৌকি খাটিয়ে অপেক্ষায় ব্যবসায়ীরা। মাঝে মধ্যে কয়েকজন খুচরা ক্রেতাকে ঘোরাফেরা করতে দেখা গেলেও কাউকে কেনাকাটা দেখা যায় না। 

তবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে প্রচন্ড তাপদাহ। কোনো ধরনের শেড না থাকায় ছাতা নিয়ে সারাদিন দোকান চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। 

তবে এখনও চালু হয়নি ইসলামীয়া মার্কেট, গায়েবী মার্কেটসহ আরও তিনটি মার্কেট। সেখানেও চলছে দোকান বসানোর প্রস্তুতি। মার্কেট এলাকায় বিদ্যুতের সংযোগ চালুরও উদ্যোগ চলছে।

মার্কেট কমিটি কিছু ব্যবসায়ীকে তালিকা করে চৌকি বসানোর ব্যবস্থা করে দিয়েছে। বুধবার প্রায় সাতশজনকে দোকান বুঝিয়ে দেয়া হলে চৈত্রের খরতাপের মধ্যেই দোকান শুরু করেন তারা।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর