সময় মতো রাজধানী থেকে রেলের ঈদযাত্রা শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৩:১৭ পিএম

ঈদ যাত্রার প্রথম দিনে বড় ধরনের ট্রেনে সিডিউল বিপর্যয় ছিলো না। নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দ্যেশে কমলাপুর স্টেশন ছেড়েছে ট্রেনগুলো। প্রথম দিনে ট্রেনের ছাদে যাত্রী দেখা যায়নি।

যাত্রীরা বলছেন,অন লাইনে টিকেট ব্যবস্থা ভোগান্তি কমিয়েছে। স্টেশন ব্যবস্থাপক বলেন, চট্রগ্রামের একটি ট্রেন ছাড়া কোন সিডিউল বিপর্যয় নেই। 

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন সোমবার। কমলাপুর স্টেশন স্বাভাবিক দিনের মতই যাত্রী চাপ। নেই যাত্রীদের হাকডাক।

সকাল সাড়ে ছয়টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতুন এক্সপ্রেস ছেড়ে যায়। একে একে দুপুর পর্যন্ত প্রায় ২০ টি ট্রেন ঈদ যাত্রী নিয়ে বিভম্ন গন্তব্যে রওনা হয়। চট্রগ্রাম লাইনে দূর্ঘটনার কারণে প্রভাতি এক্সপ্রেস ছাড়তে দেরি হয় প্রায় দু ঘন্টা।

একজনে টিকেটে অন্য কেউ যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে বসানো হয়েছে ভ্রাম্যমান টিকেট চেকার। ভোটার আইডি না মিললে ঢুকতে দেয়া হচ্ছে না যাত্রীদের। অনেকেই পড়েছে ভোগান্তিতে।

নির্ধারিত সময়ে ছেড়ে যায় ট্রেন। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী ছিলো না। ট্রেনের ছাদেও দেখা যায়নি অতিরিক্ত যাত্রী। বগিতে গাদাগাদি না থাকা স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছে যাত্রীরা।।

যাত্রীরা বলছেন,অন্যান্য ঈদে স্টেশনের ভেতরে প্রবেশ করতেই ছিলো ভোগান্তি। ট্রেনে উঠতে যুদ্ধ করতে হতো। ট্রেনে উঠতে পারলেও সিট মিলতো না। এবার সেই ভোগান্তু না থাকায় স্বস্তি ছিলো যাত্রীদের।

স্টেশন মহাব্যবস্থাপক জানান, কালোবাজরি রোধ করতেই এনআইডি দিয়ে টিকেট কাটার ব্যবস্থা করা হয়েছে।। টিকেটের সাথে নাম না মিললে কেউ যাত্রা করতে পারবে না।

প্রথম দিন ৫২ জোড়া ট্রেন প্রায় ৫০ হাজার ঘরে ফেরা মানুষকে নিয়ে ঢাকা ছাড়বে। যাত্রী চাপ সামাল দিতে কাল থেকে আরো ৩ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু হবে। তবে ঈদের ছুটি শুরু হলে এই ব্যবস্থা কতটা কার্যকর থাকবে তা নিয়েও শংকা রয়েছে যাত্রীদের।

 


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর