ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৯:১২ পিএম

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ঈদ জামাত নির্বিঘ্ন করতে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। এতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্ব করেন।

সমন্বয় সভায় মেয়র বলেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি।

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তর হতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত আয়োজনের আশা প্রকাশ করেন তারা। সভায় এসএসএফের প্রতিনিধি নিরাপত্তা-সংক্রান্ত খুঁটিনাটি উপস্থাপন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২২ বা ২৩ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর