হিসাবের শতভাগ স্বচ্ছতা প্রমাণেও প্রস্তুত বিদ্যানন্দ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম

শুধু ভালো কাজেই নয়, হিসাবের স্বচ্ছতার পরীক্ষায়ও শতভাগ নাম্বার পেতে চায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান- বিদ্যানন্দ। কেবল প্রতিষ্ঠান নয়, স্বচ্ছতার জন্য সব কর্মীর আয়-ব্যয়ের হিসাবও যে কাউকে দিয়ে যাচাই করার চ্যালেঞ্জ নিতে চায় প্রতিষ্ঠানটি। 

বিদ্যানন্দ জানিয়েছে, ব্যক্তিগত নামে নয়, জমি আছে ফাউন্ডেশনের নামে। পাহাড়ের জমির দানপত্রে লেখা আছে, সেবামূলক কাজ না করলে এই দানপত্র বাতিল হবে। 

পল্লবীর গলির দুই ধারের বাড়ির কোথায় কে বসে ফেসবুকে কার পিন্ডি চটকাচ্ছে তা জানা নেই সুফিয়ার। তবে তিনি জানেন, ইফতারের সময় এই বাড়ি থেকেই খাবার আসবে।

ট্রাক থেকে নামানো হচ্ছিলো ইফতারের পন্য। যারা এমন পণ্য দেন তাদের দেওয়া ডিম চালের হিসাব রাখা আছে লেজার বুকে। কিন্তু নগদ টাকা আর জমি?

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা কেন্দ্রের সমন্বয়ক সালমান খান ইয়াসিন জানান, দুটি সফটওয়ার আর এক্সেল শিটে হিসাব তোলার জন্য দুজন করে চার কর্মী ১২ ঘন্টা করে ২৪ ঘন্টা কাজ করে।

তিনি আরও জানান, পে স্লিপে কম্পিউটারের মতোই ৭০ টাকা থেকে সাত লাখ সব লেনদেনের হিসাব রাখা হয় বছর শেষের অডিটের জন্য।

যেসব ছবি, ভিডিও দেখে হাজার মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেন, সেখানে যে স্বেচ্ছাসেবী ও কর্মী বাহিনীকে দেখা যায় তারাও কাজ করেন ২৪ ঘন্টার যে কোন সময়, যে কোন প্রয়োজনে। 

ফেসবুক প্রচারণা, ছবির ব্যবহারে ত্রুটি আছে; যা শোধরাতে চায় বিদ্যানন্দ। তবে জমি থেকে গরু কোনো হিসাব কখনো গোপন করা হয়নি দাবি তাদের। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের হিসাব কর্মকর্তা জানান, এক টাকার আহার, রাস্তার মানুষের ইফতার বা কমিউনিটি সেন্টারে ছিন্নমূলদের রোস্ট বিরিয়ানি খাওয়ানোর স্বপ্নে কোথাও কোনো ভেজাল নেই।

উল্লেখ, বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়া পোশাক কিনে তা দিয়ে অলংকার তৈরির কিছু ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়ে বিদ্যানন্দ। পরে ভুল ছবি প্রকশের জন্য দুঃখ প্রকাশ করে সংগঠনটি।



একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর