২০২২ সালের মার্চে শুরু হবে পাতাল রেলের কাজ

আপডেট : ১৭ জুন ২০২১, ০৯:৪৬ পিএম

রাজধানীতে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের কাজ আগামী বছরের মার্চ মাসে শুরু হবে। বৃহস্পতিবার (১৭ জুন) এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।
তিনি বলেন, ‘ইতিমধ্যে এই প্রকল্পের সব পরীক্ষা শেষ হয়েছে এবং বিস্তারিত ডিজাইনের কাজও ৭২ শতাংশ শেষ হয়েছে। মোট ১২টি প্যাকেজে পুরো কাজটি সম্পন্ন হবে। প্রথম প্যাকেজের টেন্ডারের দরপত্র আহ্বান করা হয়েছে।’
এমএএন সিদ্দিক আরও বলেন, ‘ঢাকায় পাতাল রেলের জন্য ২৫টি ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে। একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।’
তিনি আরও জানান, ‘আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।’
রেললাইনটি নির্মাণে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা খরচ হবে বলে ব্রিফিং-এ জানানো হয়। এর আগে, চলতি বছরের জুনেই পাতাল রেলের কাজ শুরু করার কথা ছিল কিন্তু, চলমান মহামারি পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী বছরের মার্চে নেওয়া হয়।
২০২৬ সালে পাতাল রেলে যাত্রী পরিবহন শুরু হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।

একাত্তর/এআর

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দুই সপ্তাহের ভারী বিমান হামলা আকস্মিকভাবে স্থগিত করার মাত্র দুদিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সৌদি আরব, জর্ডান এবং উত্তর ইরাকে...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর