রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০১:২০ পিএম

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে মো. ইয়াছিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হলেও প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানানো যাবে বলছে পুলিশ।

রোববার দিবাগত রাতে ওই যুবকের মৃত্যু হয়। স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তৈয়ব আলী মিয়া জানান, ইয়াসিন তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলো। তিন ঘণ্টা পর তিনি ঘরে ফিরে এসে জানান- তার পেটে যন্ত্রণা করছেন। তখন তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছনোর পর ইয়াছিনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন ছিলেন চার ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার স্ত্রী ছাড়াও এক সন্তান রয়েছে। তিনি মুড়ির মোয়া বিক্রি করতেন।

তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। গত ১২ বছর ধরে ধনিয়া একটি কলেজ পাশে নজু মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তারা।

আরও পড়ুন: বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু, হাসপাতালে পাঁচ

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন,  মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ বা নেশা জাতীয় কিছু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করার ফলে তার মৃত্যু হয়েছে। তবে, নিশ্চিতভাবে তার মৃত্যুর কারণ বলা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর