হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১২:৩৭ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে বারোটার দিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বন্ধু ফারহান সাদিক জানান, সাব্বির খান ও তার বন্ধু রাজিব (২৫) সহ রাতে নাজিরা বাজার হোটেলে খাবার খেতে ও ঘুরতে এসেছিলেন। হোটেলে খাবার খেয়ে টিএসসি মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে কুতুবখালীর বাসায় ফেরার পথে শনির আখড়া ফ্লাইওভার টোল প্লাজায় যাত্রীবাহী বাস কে কে পরিবহন সঙ্গে ধাক্কা লেগে চাকায় বাড়ি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন দু'জন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌। এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ চালক আটক রয়েছে। সাব্বির মাতুয়াইল দক্ষিণপাড়ার বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসের চালক সোহেলকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয় এবং বাসটিকে জব্দও করা হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর