তিন মাসে বেকার বাড়লো দুই লাখ ৭০ হাজার

আপডেট : ০২ মে ২০২৩, ০৩:৫৫ পিএম

তিন মাসের ব্যবধানে দেশে বেকারত্ব বেড়েছে দুই লাখ ৭০ হাজার। গেলো ডিসেম্বরে দেশে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজারে।

মঙ্গলবার (২ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

জরিপের ফলাফল অনুযায়ী, চলতি বছরের মার্চের শেষে দেশে মোট শ্রম শক্তি দাঁড়িয়েছে সাত কোটি ৩৬ লাখ ৯০ হাজারে। যার মধ্যে চার কোটি ৬৫ লাখ ৪০ হাজার পুরুষ এবং দুই কোটি ৪৫ লাখ ৬০ হাজার নারী। 

এ সময় কৃষি খাতে সবচেয়ে বেশি কমেছে কর্মসংস্থান। গেলো ডিসেম্বরে কৃষিতে তিন কোটি ২৩ লাখ মানুষ নিয়োজিত থাকলেও মার্চে কমে তা দাঁড়িয়েছে তিন কোটি ১৯ লাখে। 

আর শিল্পে নিয়োজিত কর্মীর সংখ্যা এক কোটি ২২ লাখ। সেবা খাতে নিয়োজিতের সংখ্যা দুই কোটি ৬৯ লাখ মানুষ।

image

 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জরিপগুলোর মধ্যে শ্রমশক্তি জরিপ একটি গুরুত্বপূর্ণ জরিপ। সর্বশেষ ২০২২ সালে এই জরিপটি পরিচালিত হয়। এর প্রভিশনাল রিপোর্ট এরই মধ্যে প্রকাশ হয়েছে। বর্তমানে ২০২৩ সালে শ্রমশক্তি জরিপ দেশব্যাপী পরিচালিত হচ্ছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মৌসুমি শ্রমিকদের তথ্য জরিপে আসায় এতো কম সময়ে বেকারত্বের তথ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বোঝা সম্ভব নয়। 

আরও পড়ুন: প্রথম তিন মাসে আয় কমলেও পরিস্থিতি সামলে উঠেছে সরকার

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক  মো. মতিয়ার রহমান জানান, বিবিএস নির্মোহ ভাবে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করে।


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর