রাজধানীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ মে ২০২৩, ০৭:২১ পিএম

রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগের একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে রাজারবাগ জোরা মসজিদ গলির ষষ্ঠ তলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত হোসনে আরা আক্তার (১৯) শরীয়তপুরের সখীপুর উপজেলার রশিদ দেওয়ানপুর গ্রামের রাজমিস্ত্রি মো. জামালের মেয়ে। পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 

সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, সকালে মেয়েটির বাবা বাজার করতে যান। বাসায় ফিরে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। 

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

নিহতের পরিবারের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, মেয়েটির মা আট মাস পূর্বে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই তিনি মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। তার বাবা মো. জামাল আরেকটি বিয়ের ব্যাপারে আলোচনা করছেন। শুক্রবার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তার। 

আরও পড়ুন: রাজধানীতে ১৭ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫৬

বাবার সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে বলেও জানায় পুলিশ।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর