কীটনাশক খেয়ে নারীর আত্মহত্যা

আপডেট : ০৫ মে ২০২৩, ০৩:৫৭ পিএম

রাজধানীর ভাটারা এলাকায় কীটনাশক খেয়ে এক নারী আত্মহত্যা করেছে। নিহতের নাম রোকসানা আক্তার (৩০), তার স্বামীর নাম ফয়সাল হোসেন। 

কুমিল্লা মেঘনা উপজেলা বড় সাপমারা গ্রামের আতাউর রহমানের মেয়ে রোকসানা।

মৃতের স্বামী ফয়সাল জানান, রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার খন্দকার মোড়ে একটি বাসায় রোকসানা ও ফয়সাল ভাড়া থাকত। ফেসবুকে পরিচয় দুই বছর সম্পর্ক তিন দিন আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এ বিয়ে ফয়সালের বাবা-মা মেনে নেয়নি। রুকসানার আগের ঘরে স্বামী ও দুই সন্তান ছিল স্বামীকে ডিভোর্স দিয়ে ফয়সালকে বিয়ে করে।

শুক্রবার সকালে ভাটারা ভাড়া বাসায় রোকসানা কীটনাশক জাতীয় ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

পরে বমি করতে থাকলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর