এবার আফতাবনগরে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

আপডেট : ০৭ মে ২০২৩, ০৮:২৯ পিএম

পাসপোর্ট নিয়ে নাগরিক ভোগান্তি কমানোর পাশাপাশি সেবার মান বাড়াতে এবার রাজধানীর আফতাবনগরে চালু হলো নতুন পাসপোর্ট অফিস। যদিও উদ্বোধনের দিনই লোকবল সঙ্কট ও কাজে ধীরগতির অভিযোগ করেছেন সেবা প্রার্থীরা। 

রাজধানীর আগারগাঁওসগ বিভিন্ন এলাকায় থাকা পাসপোর্ট অফিসের ওপর চাপ কমাতে এবার আফতার নগরে চালু হলো নতুন পাসপোর্ট অফিস। নাম দেয়া হয়েছে, ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব’। রোববার সকালে আফতাব নগর এফ ব্লকের দুই নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে এই অফিসটির কার্যক্রম শুরু হয়।

প্রথম দিন সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় পাসপোর্টের আবেদন জমা নেয়া। কিন্তু তার আগেই হাজির ছিলেন কয়েকশ’ পাসপোর্টের আবেদনকারী। কে কার আগে প্রবেশ করবেন তা নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি-উত্তপ্ত বাক্য বিনিময়। এতে শৃংখলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়। 

রীতিমত যুদ্ধ জয় করে তবেই সুযোগ পাওয়া গেছে দোতলায় উঠার। যেখানে মূলত আবেদনপত্র যাচাই-বাছাই করে পাঠিয়ে দেয়া হচ্ছে পাশের রুমগুলোতে। সেখানেই নেয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। তোলা হচ্ছে ছবি। তবে প্রথম দিনে বেশ ভোগান্তি পোহাতে হয় পাসপোর্ট করতে আসা মানুষের। যারা অভিযোগ করেন, কাজের ধীরগতি নিয়ে।

অভিযোগের সত্যতাও মিললো। রাজধানীতে পাসপোর্টের এই সপ্তম কার্যালয়ের বেশ কিছু ডেক্স এখনও খালি। আবার আবেদনকারীদের অভিযোগ, যে সব ত্রুটির কথা বলে, তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে, সেগুলোও যৌক্তিক নয়। 

সংশ্লিষ্টরা জানান, নতুন পাসপোর্ট অফিসটির কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিন থেকেই পাসপোর্ট আবেদনকারীদের সেবা দেওয়া হচ্ছে। পাসপোর্ট আবেদন জমা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবিও নেওয়া হয়েছে। তবে নতুন অফিস হওয়ায় লোকবলের কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাবে।

কার্যক্রম শুরু হওয়ার পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব এর উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসিন জানান, নতুন অফিসটির কার্যক্রম শুরু হয়ে গেছে। পাসপোর্ট অফিসে যত সেবা দেওয়া হয় আজ এখান থেকে সেসব সেবা দেওয়া হচ্ছে।

জনবল ও ধারণক্ষমতা অনুযায়ী ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্বে’র দৈনিক ৫০০ থেকে ৬০০ আবেদন জমা নেয়ার সক্ষমতা রয়েছে। মূলত রাজধানীর বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, মতিঝিল ও পল্টন খানার বাসিন্দারা এই আঞ্চলিক অফিসের সুবিধা পাবেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর