গাছ কাটলে হাত কেটে দেবেন মেয়র আতিক

আপডেট : ০৮ মে ২০২৩, ০৬:৫৪ পিএম

রাজধানী শহরে যদি যদি কেউ গাছ কাটে, তাহলে তার হাত কেটে দেয়ার হুশিয়ারী দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার সকালে, রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে মেয়র্স কাপ ভলিবল আসরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, আমরা বুঝতে পারছি যে কী হিটের (গরম/তাপদাহ) মধ্যে আছি। তাই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আনতে পাড়া মহল্লায় আমরা দুই লাখ গাছ লাগাব। এ জন্য নগরবাসীর সাহায্য ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালগুলো উদ্ধার করে পানি প্রবাহের চেষ্টা করছি। গাছ ও পানির প্রবাহ-  মিলে প্রাকৃতিকভাবেই শহর ঠাণ্ডা রাখা যাবে।

উত্তরা চার নম্বর সেক্টরে সড়কের চারপাশ দেখিয়ে মেয়র আতিক বলেন, এসব গাছগুলো কাটার প্রক্রিয়ায় ছিল। কিন্তু আমি গাছ কাটিনি। গাছ না কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি। তিনি বলেন, তাই পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আর যদি কেউ গাছ কাটে, তবে আমি তার হাত কেটে দেব- এটা আমার মেসেজ।  

চিফ হিট অফিসার বুশরা আফরিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এটি দেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে বুশরা আফরিনকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নেয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই। চিফ হিট অফিসার নামে কোনো পোস্টও নেই। 

দ্বিতীয় বিষয়টি হলো, সিটি করপোরেশন তার কোনো বেতন ভাতা বা গাড়ির সুবিধা দেবে না। তার জন্য সিটি করপোরেশনে কোনো অফিস বা চেয়ারও নেই। তার যা যা দরকার সব দেবে অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার।  

আতিকুল ইসলাম বলেন, বুশরা আফরিন আমার মেয়ে। আমি তাকে বলেছি, বাবা তুমি শক্ত থাকো। কারণ আমি ও আমার মেয়ে জানি যে সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি। বুশরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় অফিসার হয়েছে। সে সঙ্গে সে ইসলাম গার্মেন্টস গ্রুপের ডিরেক্টর। সে তার নিজের ব্যবসা, কাজ ফেলে রেখে চিফ হিট অফিসার হিসেবে কাজ করবে।

উত্তর সিটির মেয়র বলেন, বুশরা এখানে কার ছেলে বা কার মেয়ে সেটি মুখ্য নয়। এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন এটা কিন্তু একটি বড় মেসেজ। তাই আমাদের গর্ব করা প্রয়োজন।  


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর