রাজধানীর বকশীবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে নবকুমার স্কুলের পিছনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. তাহের খাঁ (৩৫) ওই ভবনের রাজমিস্ত্রির সহকারীর কাজ করতেন।
নিহতের সহকর্মী হাবিব কাজী জানান, নির্মাণাধীন ভবনের নবম তলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন তাহের। এসময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪৫
নিহত তাহের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কলতা গ্রামের রাজ্জাক খাঁর ছেলে। তিনি নয়াবাজারের আলুবাজার এলাকায় একটি মেসে থাকতেন।
একাত্তর/এসজে
