শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৩, ০২:১২ পিএম

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জুরাইনের শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন জামিয়া এস হাকিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুর রহমান লিসান (১৩) মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

লতিফুর শরীয়তপুর ডামুড্ডা উপজেলার পোল্যান্ড প্রবাসী মো. মজিবুর হাওলাদারের ছেলে। বর্তমানে পূর্ব জুরাইন পরিবারের সাথে থাকতো সে।

এক ভাই ও বোনের মধ্যে লিসান বড় ছিলেন।

মৃত লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ জানান, সকালে তারা বিদ্যুৎপৃষ্টের সংবাদে ছুটে এলে লিসানের মরদেহ দেখতে পান।

মাদ্রাসার বোডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, লতিফুর মাদ্রাসার তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাত থেকে একটি বিশ টাকার নোট নিচের চাতলে উপর পড়ে যায়।

এসময় ইয়াসিন নোটটি উদ্ধারে চাতালে নামলে কোন তারের লিকেজ থেকে সে বিদ্যুৎপৃষ্ট হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিক ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বান্দরবানে কুকি চিনের হামলায় দুই সেনা নিহত

শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল্লাহ আল হাসিব বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষের লোকজন অচেতন অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর