হাইকোর্টে ক্ষমা প্রার্থনা রাজউক চেয়ারম্যানের

আপডেট : ১৮ মে ২০২৩, ০২:৩৫ পিএম

আদালতের নির্দেশ উপেক্ষা করে হাইকোর্টে ক্ষমা চেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। 

বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার হাজির হয়ে ক্ষমা চান তিনি।

ভবিষ্যতে আর এ ধরণের কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রাজউক চেয়ারম্যান। 

গত মঙ্গলবার রাজউক চেয়ারম্যানকে তলব করেন হাইকোর্টের এই বেঞ্চ। বৃহস্পতিবার সকালেই তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। 

ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় এক দশক আগে ফরিদা বেগম নামে এক নারী রাজউক থেকে নিকুঞ্জ এলাকায় প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেন। পরে তিনি তার নামে নেওয়া প্লটটি খালেদ মাহমুদ নামে একজনের কাছে বিক্রি করেন। খালেদ মাহমুদ রাজউকের পাওনা পরিশোধ করেন। 

কিন্তু রাজউক থেকে চিঠি দিয়ে ১১ জনের প্লট বরাদ্দ বাতিল করা হয়, যার মধ্যে খালেদ মাহমুদের প্লটটি ছিল। 

নিজের প্লট বাতিলের পর রাজউকের প্লট বরাদ্দের জটিলতার বিষয়ে হাইকোর্টে রিট করেন খালেদ মাহমুদ।

রিটের শুনানি নিয়ে ২০০৪ সালে হাইকোর্টের একটি বেঞ্চ প্লট বরাদ্দ বাতিলের বিষয়ে রাজউকের দেওয়া চিঠির সিদ্ধান্ত ও কার্যকারিতা স্থগিত করে রুলও জারি করেন। 

আরও পড়ুন: রাজধানীর বস্তিতে বসলো ফায়ার হাইড্রেন্ট

ওই রুলের শুনানিতে গত বছরের ডিসেম্বরে রাজউক চেয়ারম্যানকে প্লট বরাদ্দ বাতিল সংক্রান্ত চিঠির নথির বিষয় প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়। 

আদালতের ওই আদেশ প্রতিপালন না করায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন করা হয়।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর