রাজধানীর বস্তিতে বসলো ফায়ার হাইড্রেন্ট

আপডেট : ১৮ মে ২০২৩, ০২:৫৬ পিএম

নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থান বস্তিগুলোর আগুন ঝুঁকি অনেক বেশি উল্লেখ করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগুন লাগলে সেলফি না তুলে ফায়ার সার্ভিসকে কাজ করতে দিন। 

বৃহস্পতিবার মহাখালীর সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ২০২১ সালের জুনে এই বস্তিতে অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে এসে তিনি দেখেছিলেন এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই।

সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্নিনির্বাপন কাজে বস্তিবাসীদের সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মেয়র আতিক বলেন, বস্তিগুলোয় প্রায়ই আগুন লাগে। যে কোনো জনবসতিতে ফায়ার হাইড্রেন্ট থাকতেই হবে। আবার শুধু ফায়ার হাইড্রেন্ট থাকলেই হবে না, তার সঙ্গে ফায়ার ড্রিল করতে হবে, যারা আগুন লাগলে ভলান্টিয়ার হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা সব বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসাতে পারি নাই। কিন্তু এটা অত্যন্ত খুশির বিষয় যে আজ আমরা কড়াইল বস্তি দিয়ে শুরু করলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে ডিএনসিসি এলাকার সব বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থা চালু করা হবে।

উল্লেখয়, সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নি নির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থায় ৬০ হাজার লিটার পানির ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রিজার্ভ থাকবে ৪০ হাজার লিটার। ফায়ার এক্সিটের পথগুলো নির্ধারণ করা হয়েছে।

মেয়র বলেন, সাততলায় হাইড্রেন্ট বসানো হলো, একে একে সব বস্তিতে বসানো হবে। বস্তিবাসীদেরও নাগরিক সেবা আর নিরাপত্তার অধিকার আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

‘জনবসতিতে ফায়ার হাইড্রেন্ট প্রয়োজন, ফায়ার ড্রিল প্রয়োজন, সেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করবেন তাদের প্রশিক্ষণ প্রয়োজন।’ 

 

image

তিনি আরও বলেন, কোথাও আগুন লাগলে নেভানোর পানি পাওয়া যায় না। সব জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। তাই এখানে ৬০ হাজার লিটার পানির ব্যবস্থা করা হয়েছে যা দিয়ে অন্তত ৪০ মিনিট পানি ছেটানো যাবে। সবাই খাল মাঠ দখল করে ভবন নির্মাণ করছেন কিন্তু নিরাপত্তার কথা কেউ চিন্তা করছেন না। নিরাপদ শহর গড়তে নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

প্রতিটি বস্তিকে ফায়ার সেফটি নেটের মধ্যে আনা হবে বলে আশ্বাস দেন উত্তরের মেয়র। 

তিনি বলেন, রাস্তার পাশেও ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এজন্য কারিগরি কমিটি কাজ করছে।

এসময় কোথাও আগুন লাগলে সেলফি না তুলে ফায়ারবিগ্রেড আর উদ্ধারকর্মীদের জন্য রাস্তা খালি করে দেয়ার অনুরোধ জানান আতিকুল ইসলাম। 

তিনি বলেন, কয়দিন আগেও গুলশানে একটি ভবনে আগুন লাগলো। সবাই সেলফি তুলছে, রাস্তা বন্ধ করছে, ফায়ার সার্ভিস কাজ করতে পারছে না। তাই সবার কাছে অনুরোধ, আগুন লাগলে ফায়ার ব্রিগেডের জন্য রাস্তা খালি করে দিতে হবে সবার আগে।

মেয়র বলেন, জলবায়ু উদ্বাস্তুরাই ঢাকায় আসছে, তাদেরকে জায়গা দিতে হচ্ছে। তাই যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি তাদেরকেই এসব মানুষের জন্য বিনিয়োগ করতে হবে।

ফায়ার হাইড্রেন্ট কি?

image


অগ্নি দুর্ঘটনার হাত থেকে নিরাপদ ও কার্যকর ব্যবস্থার নাম ‘ফায়ার হাইড্রেন্ট’। এটি মূলত রাস্তার ধারে স্থাপন করা এক ধরনের পানির কল। যা থেকে জরুরি পানি সরবরাহ করা যায়।

বিশ্বের প্রায় সব শহরে অগ্নি দুর্ঘটনা রোধে এটি ব্যবহার করা হয়। এমনকি পাশের দেশ ভারতের কলকাতাকেও এর আওতায় আনা হয় সেই ইংরেজ আমলে। 

ফায়ার হাইড্রেন্ট হচ্ছে পানির একটি সংযোগ উৎস। যা পানির প্রধান উৎসের সঙ্গে যুক্ত থাকে। যে কোন জরুরী প্রয়োজনে এই উৎস থেকে পানি ব্যবহার করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সঙ্গে লম্বা পাইপ যুক্ত করে ইচ্ছে মতো যে কোন দূরত্বে পানি সরবরাহ করা যায়।

ফায়ার হাইড্রেন্ট যুক্ত থাকে একটি বা একাধিক জলাধারের সঙ্গে। আর এর সঙ্গে থাকে অতি শক্তিশালী পাম্প। ব্যবহারের সময় এ পাম্প চালু হয়ে যায় এবং পানি নির্গত হতে থাকে।

আরও পড়ুন: মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা, বন্ধ শুক্রবার

পাম্প চালু হওয়া থেকে পানি বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে। একটি ফায়ার হাইড্রেন্ট থেকে মিনিটে ৫০০ থেকে ১৫০০ গ্যালন পানি বের হয়।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর