সমকামিতার ফাঁদে ফেলে তরুণদের অপহরণ

আপডেট : ১৮ মে ২০২৩, ০৩:১২ পিএম

সামাজিক মাধ্যমে সমকামিতার ফাঁদে তরুণদের আকৃষ্ট করে অপহরণের রমারমা কারবার ফেঁদেছিলো একটি চক্র। কিন্তু বিধি বাম। শেষ পর্যন্ত তাদেরকে ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে। এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের পর খুনের এক মামলার তদন্তে নেমে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে চক্রের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম। 

এ সময় জানা যায়- কিভাবে সমকামিতার প্রলোভন দেখিয়ে একটি চক্র তরুণদের অপহরণ করে টাকা আদায় করে তার চমকপ্রদ সব তথ্য। 

ডিসি মোর্শেদ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সমকামী তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো চক্রটি। এরপর আগ্রহী তরুণদের সমকামিতার প্রস্তাব দিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় এনে জিম্মি করে টাকা-পয়সা আদায় করে ছেড়ে দিতো এই চক্রের সদস্যরা। আর দাবি পূরণ না করলে হত্যার মতো কাজও করতো তারা।

তিনি বলেন, অপহরণকারী চক্রের সদস্যরা অত্যন্ত দুর্ধর্ষ ও চতুর। তাদের শনাক্ত করতে বেশ কয়েকবার কৌশল পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্য আশরাফুল ইসলামকে প্রথমে গ্রেপ্তারের পর বাকিদের বিষয়ে খোঁজ পাওয়া যায়।

image

২০২২ সালের ১৭ ডিসেম্বর নোয়াখালী থেকে এই চক্রের ডাকে ঢাকায় আসেন আমির হোসেন। এরপর চক্রের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত হন। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি, পরে টাকা না পেয়ে আমিরকে হত্যা করে লাশ গুম করে তারা। 

বুধবার বিকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারোগাচালা) এলাকার রহিম মোল্লার বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় আমিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে ৩৯ জন গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ওই ঘটনার দীর্ঘ তদন্ত শেষে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- চক্রের হোতা তারেক ওরফে তারেক আহাম্মেদ, মোহাম্মদ হৃদয় আলী, আশরাফুল ইসলাম, রাসেল সরদার, তৌহিদুল ইসলাম বাবু।

ডিএমপির উপকমিশনার বলেন, ২০২২ সালের ১৭ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে ঢাকা আসেন আমির। এরপর ২২ ডিসেম্বর দক্ষিণখানে বড়বোনের বাসায় ওঠেন। এরপর তিনি নিখোঁজ হন। ২৮ ডিসেম্বর আমিরের ছোটবোনকে অপহরণকারী চক্রের সদস্যরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এই ঘটনায় আমিরের বড় ভাই দক্ষিণখান থানায় ওই দিনই সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৩ এপ্রিল একই থানায় অপহরণ মামলার দায়ের করেন আমিরের বড় ভাই।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
এখন আমরা যে অবস্থায় আছি গত ১০ বছর আগেও আমরা সেই অবস্থায় ছিলাম না। আগে আমরা বিদেশে মাটি কাটতে যেতাম, এখন আমরা বিদেশ থেকে রেমিট্যান্স আনি ডলারে, ফ্রিল্যান্সিং করেও আনি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর