‘বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন অনিবার্য ছিল’

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:৪৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন অনিবার্য ছিল বলে মন্তব্য করেছেন এডিটরস্ গিল্ড সভাপতি মোজাম্মেল বাবু।

বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় মোজাম্মেল বাবু এ কথা বলেন।

মোজাম্মেল বাবু বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতেই হতো। জাতির পিতার অসম্পূর্ণ কাজ অসমাপ্ত রেখে তার পক্ষে ফেরারী জীবনযাপন করা তার পক্ষে সম্ভব ছিলোনা।

তিনি আরও বলেন, তাই তার দল আওয়ামী লীগ তাকে মনে করা মাত্রই প্রথম সুযোগে তিনি স্বামী-সন্তান-সংসার ফেলে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন। তৎকালীন সময়ে তার এ ফিরে আসা দুর্গম মৃত্যু পথযাত্রায় আত্মোৎসর্গের মতো ছিলো বলে মন্তব্য করেন তিনি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের বাধা সত্যেও দেশে ফিরেছিলেন। তিনি গেলো ৪২ বছরে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তখন তাকে হটাতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু দেশ ও মুক্তিযুদ্ধের প্রয়োজনেই শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা বাঙালিদের একের পর এক তার সৃষ্টি উপহার দিয়েছেন, সমৃদ্ধি উপহার দিয়েছেন, তার চিন্তা বাস্তবায়নের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। 


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর