শ্যামলীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:৩৮ এএম

রাজধানীর শ্যামলীতে এক মাদ্রাসার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।  

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আদাবর শেখেরটেক এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত শিক্ষার্থীর আবু হাশেম (২৩) বগুড়া জেলার ধুনট উপজেলার শাহাবুদ্দীনের ছেলে ও শেখেরটেক হাউজিং সোসাইটির রহমতে আলিম মাদ্রাসার আরবি সাহিত্যের শিক্ষার্থী। 

আহত শিক্ষার্থীর দুই সহপাঠী আরিফ ও আতিকুল জানান, তারা তিনজনেই ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। রাতে কেনাকাটার জন্য বের হয়েছিলেন তারা। মাদ্রাসা থেকে বের হয়ে কিছুদূর যেতেই তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও দু'জনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আবু হাশেম প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করে পায়ে হেটে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তারা আরও জানান, আহত অবস্থায় আবু হাশেমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তারা। 

আরও পড়ুন: কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতের বুকে ও হাতে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর