বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বেশি মনোযোগ

আপডেট : ২১ মে ২০২৩, ০৭:০২ পিএম

নিত্যপণ্য, যাতায়াত কিংবা বিদ্যুৎ-গ্যাসের খরচ- সব মিলিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। চলতি অর্থবছর বাজেটের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। 

পরিকল্পনামন্ত্রী জানান, আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বেশি মনোযোগ দেয়া হবে। এজন্য আমদানি শুল্কে ছাড়, সামাজিক নিরাপত্তার বলয় বাড়ানোসহ বেশ কিছু উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। 

বাংলাদেশে এ বছর এমন এক সময়ে বাজেট ঘোষণা হচ্ছে, যখন দেশটিতে মূল্যস্ফীতি এবং আর্থিক সংকট চলছে, সেই সঙ্গে বছর শেষে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন।

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের জনসংখ্যার প্রতি একশ’ জনের ১৯ জনই দরিদ্র। আর এর ঠিক ওপরের কাতারে যারা তাদের জীবনমানও ঠিক ততোটা উন্নত নয়। এদের আয়ের ৬০ শতাংশ-ই খরচ হচ্ছে খাদ্যের পেছনে, যা ২০১৭ সালেও ছিলো ৪৮ শতাংশ। 

চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে রাখার লক্ষ্য স্থির করেছিলো সরকার। যদিও চড়া বিশ্ববাজার আর অভ্যন্তরীণ বাজারের অবস্থাপনাসহ নানা কারণে মূল্যস্ফিতির অনিয়ন্ত্রিত হয়ে উল্টো রেকর্ডও ভেঙ্গেছে। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফিতি লক্ষ্যমাত্রা আরো এক শতাংশ বাড়িয়ে ধরতে যাচ্ছে সরকার। কারণে মূণ্যস্ফীতিকেই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হবে আসছে বাজেটে। সরকার বিষয়টি নিয়ে সতর্ক আছে।  

তবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের জীবনযাত্রার খরচে লাগাম টানতে সরকারের সুনর্দিষ্ট কোন দিক নির্দেশনা ছিলো না বছরভর। আগামী বাজেটে সেটি যেনো না হয়। 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দিতে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বাজেট উদ্যোগ নেবার কথাও বলছেন তারা। অন্য সব বছরের তুলনায় এ বছরের বাজেট কিছুটা চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেও মনে করেন বিশ্লেষকরা।


একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ২০২৪-২৫ অর্থবছরে আসন্ন জাতীয় বাজেটে কিছু সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর