বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপডেট : ২২ মে ২০২৩, ০৫:১৯ পিএম

রাজধানীর উত্তরায় আজমপুরে হোসেন মার্কেট এলাকায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে ওই দুর্ঘটনায় নিহতের নাম হৃদয় সুত্রধর (৩০)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিলবোর্ড লাগানোর কাজ করতেন। 

নিহতের সহকর্মীরা জানিয়েছেন, হৃদয়সহ কয়েকজন একটি বিলবোর্ড লাগাতে যায়। সেখানে বড় একটি মই লাগানোর সময়ে মইটি পাশে বৈদ্যুতিক তারের উপর পরে যায়। সে সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। 

পরে তাদেরকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত  হৃদয় সুত্রধরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও কলেজ ছাত্রের মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।   

নিহত হৃদয়ের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সাওয়ালিবাজার মহেরা গ্রামে। সে বাড্ডা এলাকায় বাস করতো। 


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর