রায়েরবাজারে তিনজনকে ছুরিকাঘাত করে ছিনতাই

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:২৩ পিএম

রাজধানীর রায়েরবাজার এলাকায় আলাদা ঘটনায় কলেজছাত্রসহ তিনজনকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারীরা তিনজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে যায়।   

আহতরা হলেন লরেন ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম নাঈম (২০), সিএনজি অটোরিকশাচালক সাঈদ হোসেন (২২) ও লেগুনা চালক পারভেজ (২১)। তাদের সবার বাসা রায়েরবাজার এলাকায়। 

আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয় বলে জানান স্বজনরা। 

আহত নাঈমের খালাতো ভাই ইমন বলেন, নাঈম কোচিং শেষে বাসায় ফেরার পথে ইউসুফ স্কুল বৈশাখী মাঠের সামনে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। 

এসময় তারা নাঈমের পিঠে ছুরিকাঘাত করে নগদ দুই হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায় বলে জানান তিনি।

এদিকে লেগুনাচালক পারভেজ অভিযোগ করে বলেন, একই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চায়না ওরফে সোহেল, পিনজিরা রাব্বি, আফজাল ও ফেরদৌস তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৬-৭ হাজার টাকা নিয়ে যায়। 

অপরদিকে, সিএনজি অটোরিকশাচালক সাঈদ হোসেন বলেন, রায়েরবাজার সাদেক খান পাম্পের পাশে একটি গ্যারেজে তার অটোরিকশাটি রেখে বিকাশের দোকানে যাচ্ছিলেন তিনি। 

আরও পড়ুন: বুয়েটের শহীদ মিনারের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

এসময় ৪-৫ জন ছিনতাইকারী তার শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে নগদ ছয় হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত তিনজন ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর