কৃষিতে উৎপাদন খরচ কমিয়ে আনাই বড় চ্যালেঞ্জ

আপডেট : ২৬ মে ২০২৩, ০৭:৫৩ পিএম

গেলো অর্থবছরের বাজেটে কৃষি খাতের বড় অংশ ভর্তুকির কাজে ব্যয় হলেও বেড়ে গেছে সার বীজ, সেচ ডিজেল সহ কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুতের দাম। 

ফলে বাড়তে থাকা উৎপাদন খরচ কমিয়ে আনা না গেলে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ কার্যকর হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সেই সাথে বাজেটে কৃষি খাতে বিনিয়োগে কর ছাড়, বেসরকারি গবেষণাকে উৎসাহিত করা, ডিজিটাল খাতে কৃষকদের প্রশিক্ষিত করে তোলা সহ একাধিক দাবি খাত সংশ্লিষ্টদের। 

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জন জীবনের যে বেহাল দশা আসছে বাজেটে সেটিই রোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। 

ফলে গুরুত্ব পাবে নিরবচ্ছিন্ন কৃষি ব্যবস্থা চালু রাখা, গবেষণা বৃদ্ধি, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন আর বিশ্ব বাজারে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি তথা কৃষি খাতের বাণিজ্যিকায়ন। তবে কৃষি খাতের বাণিজ্যিকায়ন নিয়ে আছে সমালোচনাও।

কৃষি পণ্যের উৎপাদনে সার বীজ সেচ সহ ডিজেল বিদ্যুৎয়ের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ সেটি নিয়ন্ত্রণে না এনে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয়। ফলে কৃষকদের স্বার্থ রক্ষা করেই আসছে বছরের বাজেটকে সাজানোর দাবি জানিয়েছেন বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

শুধু তাই নয়, খাত সংশ্লিষ্টদের দাবী কৃষি খাতে বিনিয়োগে উৎসাহিত করতে সরকারকে একগুচ্ছ পরিকল্পনা নিতে হবে বলে জানালেন এসিআই এগ্রিবিজনেস এমডি এফ এইচ আনসারী। 

আরও পড়ুন: নতুন মার্কিন ভিসা নীতিকে ইতিবাচক বলছেন সাবেক কূটনীতিকরা

চলতি অর্থবছরে নিত্যনতুন বীজ উৎপাদন, যান্ত্রিক কৃষির ব্যাপক প্রচলন, সহ রপ্তানি বাজারে ব্যাপক সাফল্য থাকলেও আরো কার্যকর ব্যবস্থার জন্য পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা

গেল অর্থবছরের বাজেটে কৃষি খাতে ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। চলতি বছর এ খাতে বরাদ্দ আরো বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।


একাত্তর/এসজে

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ২০২৪-২৫ অর্থবছরে আসন্ন জাতীয় বাজেটে কিছু সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর