বঙ্গবাজার ব্যবসায়ীদের এক কোটি টাকা দিলো এফবিসিসিআই

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:০৫ পিএম

ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীদের প্রতিশ্রুত এক কোটি টাকা অনুদান দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার সকালে মতিঝিলে এফবিসিসিআই অডিটরিয়ামে বঙ্গবাজারের ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, যে কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সেই ধারায় আমরা এই এক কোটি টাকা সহায়তা দিলাম।

এফবিসিসিআই সভাপতি বলেন, কলকারখানা অধিদপ্তর লাইসেন্স দেয়, ফায়ার সার্ভিস লাইসেন্স দেয়, কিন্তু তারা তো কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারে না।

এজন্য এফবিসিসিআইতে একটি সেইফটি কাউন্সিল করা হয়েছে। ৪৪ হাজার কারখানা তদারকি করা হবে। এটি এফবিসিসিআইয়ের কাজ না। তারপরও আইএলও'কে সঙ্গে নিয়ে করা হচ্ছে।

অনুষ্ঠানে বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলেন, নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাবু টাঙিয়ে কোন রকমে ব্যবসা টিকিয়ে রেখেছেন।

তারা আরও অভিযোগ করেন, আগুনে সর্বস্ব হারানোর পর অনেকেই অনুদানের কথা বললেও তাদের হাতে কোন অর্থ পৌছায়নি। এনিয়ে হতাশাও জানান বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাধারণ সম্পাদক মাহফুজুল হক, পরিচালক হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি নাজমুল হুদা।  


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর