ডেঙ্গুর হটস্পটে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি

আপডেট : ৩০ মে ২০২৩, ০৯:১৪ পিএম

যাত্রাবাড়ী, কাজলা, জুরাইন, কদমতলী ও মানিকনগর। এই পাঁচ ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট বলে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যেও এই পাঁচ এলাকার বাসিন্দাই বেশি। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এই ওয়ার্ডগুলোতে এডিস মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

জানা যায়, রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশী ডেঙ্গু রোগী মুগদা জেনারেল হাসপাতালে। যেখানে রোগীর চাপ বেশী হওয়ায় ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড করতে হয়েছে। হাসপাতালের রেজিস্টারে থাকা রোগীদের তথ্য বলছে তাদের বেশীর ভাগই যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

রোগীরা জানান, তাদের বেশিরভাগই যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।

সকালে যাত্রাবাড়ি এলাকায় চলছিলো দক্ষিন সিটি কর্পোরেশনের এডিস মশা নিধন অভিযান। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোসহ মশার আবাস স্থলে চলছে ওষুধ ছিটানোর কার্যক্রম।

দক্ষিণ সিটিতে রোগী বাড়ার পর তাদের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে এখানকার যাত্রাবাড়ী, কাজলা, জুরাইন, কদমতলী ও মানিকনগর এই পাঁচটি ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এরপরই শুরু হয় মশা মারার তিনদিনের বিশেষ অভিযান।

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, আমরা ঝুকিপূর্ণ এলাকার আশপাশের দুই এলাকা যুক্ত করে অভিযান চালাচ্ছি।

আরও পড়ুন: কোভিডের সময় ডাক্তারদের থাকা-খাওয়ার বিল পেলেন হোটেল মালিকেরা

তিনি জানান স্বাস্থ্য অধিদপ্তর দক্ষিণ সিটির মশার ঘনত্বের চলতি বছরের রিপোর্ট দেরিতে দেয়ায় তাদেরও পদক্ষেপ নিতে দেরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে কেবল একটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ বলা হলেও সিটি কর্পোরেশনের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঝুঁকিপূর্ণ ওয়ার্ড আসলে পাঁচটি।

তবে চলমান অভিযানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর