রাজধানীতে গ্যাস লাইনে আগুন: দগ্ধ পাঁচ জন হাসপাতালে

আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:২৫ এএম

রাজধানীতে গ্যাস লাইনে আগুনের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- মো. সোহেল (৩৫), মো. হেলাল (৪০), মো. রশিদ (৬৫), মো. মামুন (৫০) এবং আনারুল (২১)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে এ ঘটনা ঘটে।

মামুনের শ্যালক প্রিন্স বলেন, তিনি ‘মামুন বিল্ডার্স’ এর প্রজেক্ট ইন্সপেক্টর।  টিপু সুলতান রোডের ওই প্রোজেক্ট তিনি দেখাশোনা করছিলেন। সে সময় সড়কে ডিপিডিসির বৈদুতিক কাজের জন্য মাটি খননের কাজও চলছিল‌। হঠাৎ করে সেখানে গ্যাস লাইন থেকে আগুন লেগে যায়।

ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তারিকুল ইসলাম বলেন, পাঁচ জনকে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সোহেলের অবস্থা গুরুতর। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। 

আরও পড়ুন: জাতিসংঘ মধ্যস্থতার করবে এমন সঙ্কট হয়নি: কাদের

এছাড়া হেলালের ১০ শতাংশ, রশিদের সাত শতাংশ, মামুনের ১২ শতাংশ, এবং আনারুলের শরীর ২২ শতাংশ দগ্ধ হয়েছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর