তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৫০ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।

বুধবার বেলা ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন (৩৫) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছনাউঠা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি হাতিরপুল ফ্রিস্ট্রিট রোডের একটি ম্যাচে থাকতেন। তিন ছেলে এবং এক মেয়ের জনক দুলাল।

দুলালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগ্নে তরিকুল ইসলাম বলেন, রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটের পাশে তার মামার অফিস। সেখানে গাড়ি আনতে যাওয়ার পথে তেজগাঁওয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁ ফায়ার স্টেশন লিডার আবুল হোসেন বলেন, তেজগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন দুলাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর