গ্যাস লাইন অগ্নিকাণ্ডে পাঁচ দগ্ধের একজনের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:০৯ পিএম

রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে পাঁচ দগ্ধের মধ্যে মো: সোহেল (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল পৌনে চারটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দগ্ধ বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। 

বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন মো: তারিকুল ইসলাম জানিয়েছেন সোহেলের শরীরের ৮০% শতাংশ দগ্ধ হয়েছিল। 

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ডিপিডিসি ও একটি বিল্ডার্সের লোকজন কাজ করছিলেন। 

মৃত সোহেলের ভগ্নিপতি মনির জানিয়েছেন, সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্নামের আবু তাহের এর ছেলে। তিনি নীলক্ষেত বই মার্কেটের পাশে বাকুশা মাজারের কাছে থাকতেন।  চিকিৎসাধীন বাকি দগ্ধরা হচ্ছেন, নিরাপত্তা কর্মী মো: হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মামুন বিল্ডার্সের প্রজেক্ট ইন্সপেক্টর মামুন (৫০) ও ডিপিডিসির এক শ্রমিক আনারুল (২১)। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর