রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:২৬ পিএম

রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকার নাহিদের রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় সরদার (২২) নামের ওই রিকশাচালকের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম শহীদ সরদার। বর্তমানে দিয়াবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

মৃতের স্ত্রী তানজিলা জানান, দুর্ঘটনার পর হৃদয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে ভারী বৃষ্টি, জমে যাওয়া পানিতে ভোগান্তি

ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর