তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৬:১০ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। 

রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক বলেন, রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তেজগাঁও বাউল নগর এলাকার আপ লাইনের পশ্চিম পাশ থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতসহ শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। 

আরও পড়ুন: জেনিনে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, আহত ৪৫

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিচয় নির্ণয়ের জন্য সিআইডিকে ফিঙ্গার প্রিন্ট দেয়া হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি। 

 

একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর