রাজধানীতে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে শাহিন আবাসিক হোটেলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পরনে ছিল সালোয়ার-কামিজ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, হোটেলের কক্ষটি বাইরে থেকে লক করা ছিল। ট্রিপল নাইনে খবর পেয়ে লক খুলে ভিতরে খাটের উপরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

আইনি প্রক্রিয়া শেষে বিকেল পাঁচটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ও তদন্তসাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন: রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মী আহত

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই হোটেলে গিয়ে কোনো লোকজন পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর