মিষ্টির প্যাকেটে ঘুষ, ডিবির হাতে ধরা দুদক কর্মকর্তা

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৯:১২ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে অব্যাহতি দেয়া হবে- এই আশ্বাসে ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

এদের মধ্যে একজন একজন হলেন দুদকের মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য। আরেকজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, বাকি দুইজন তার সহযোগী। 

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদ।  

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে দুদকের প্যাড, সিল, খাম ব্যবহার করে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। 

image


হারুন অর রশিদ বলেন, দুদকের মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেয়া হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দা পুলিশ। এর ভিত্তিতে মতিঝিলের হিরাঝিল হোটেলে অভিযান চালানো হয়। 

‘সেখানে ঘুষ নিতে যান দুদকের মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য, পুলিশের এক চাকরিচ্যুত কনস্টেবল ও তার দুই সহযোগী।’

গোয়েন্দা প্রধান হারুন বলেন, মিষ্টির প্যাকেট ভর্তি টাকা লেনদেনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে আশিকুজ্জামান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করেন গৌতম ভট্টাচার্য। দুদকে অভিযোগ নথিভুক্ত না করা হয় সেজন্যই লেনদেন হচ্ছিল ঘুষের। 

গোয়েন্দা পুলিশ বলছে, দুদকের নামে চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ যায় কমিশনের কাছে। এই চক্রের সদস্য সংখ্যা অনেক। সারাদেশেই রয়েছে চক্রের সদস্য। মূলত ব্যবসায়ীদের টার্গেট করে এই চক্রের সদস্যরা।

দুদকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ চক্রের সাথে জড়িত আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। 


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর