শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালু অক্টোবরে

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৫:১০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এ বছর অক্টোবরে সফট লঞ্চিং হবে। দ্রুত গতিতে শেষ হওয়া মেগা প্রকল্পের অন্যতম এ প্রকল্পটির নির্মাণ কাজ শেষে উন্মুক্ত করা হবে ২০২৪ সালের শেষে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, এ বছর অক্টোবরে তৃতীয় টার্মিনালের সফট লঞ্চিং হবে। এ সময় এয়ারলাইনগুলো তৃতীয় টার্মিনালের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবে। তবে টার্মিনালের বিভিন্ন যন্ত্রপাতি বসানোর জন্য সময় প্রয়োজন আছে। সব প্রস্তুতি ২০২৪ সালেরর শেষের দিকে খুলে দেওয়া হবে।

image


তিনি বলেন, মান থেকে নিরাপত্তা কোথাও আপোষ করা হয়নি। এজন্য মান যাচাইকারি হিসাবে রাখা হয়েছে বুয়েটের বিশেসজ্ঞদের। তবে, ডলার- ইয়েনের দাম আর যন্ত্রপাতির সঙ্কট চ্যালেঞ্জ হিসেবে এসেছে। 

দেশের বিমানবন্দরের পরিচালনা, ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার জাপান গ্রাউন্ড ব্যবস্থাপনার কাজ পেতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে জুলাইয়ে। 

মূল প্রকল্পের সাথে আরেকটি ভিভিআইপি টার্মিনাল ও ১৪ টি ডাবল বোর্ডিং ব্রিজ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু, বিশ্বের অর্থ সংকটে এখানেও আপাতত ছাড় দিতে হচ্ছে। তবে, সেবা আর আধুনিকতায় বিশ্বমান বজায় থাকার কথো জোরশোরে বললেন নির্মাণ সংশ্লিষ্টরা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর