বৃষ্টি-কাদায়ও জমজমাট রাজধানীর কোরবানির হাট

আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:০২ পিএম

বৃষ্টি-কাদা উপেক্ষা করেও রাজধানীতে জমে উঠেছে শেষদিনের কোরবানির হাট।

গেল ক'দিনের তুলনায় বেড়েছে বিক্রি। তবে দফায় দফায় বৃষ্টিতে হাটে কাদাপানিতে একাকার ক্রেতা-বিক্রেতারা।

গরুর দাম কিছুটা কম বলে জানান ক্রেতারা। বিক্রেতারাও বলছেন, জোগান বেশি হওয়ায় দাম কমেছে।

সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে কিছুটা বদলে যায় রাজধানীর পশুর হাটগুলোর চিত্র। কাঁদা আর পানিতে একাকার। হাটে ঢুকতেই বেকায়দায় পড়েন ক্রেতারা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই গাবতলি হাটে চলছিলো বেচাকেনা। দাম কিছুটা কম হলেও পশুর দাম নিয়ে এবার সাধ সাধ্যের মিল ঘটাতে হিমশিম ক্রেতারা। তাই হাটের এ মাথা থেকে ও মাথায় ছুটে দর কষাকষি করছেন অনেকেই।

শুরুর কয়েক দিনের তুলনায় ঈদের আগ মূহুর্তে কিছুটা দাম ছাড়তে শুরু করেছেন বিক্রেতারা। গেল দুদিনের তুলনায় বেড়েছে পশুর বিক্রি।

যদিও বিক্রেতাদের দাবি আশা অনুযায়ী তারা বিক্রি হচ্ছে না। আর বরাবরের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা ও দাম দুটোই বেশি।

বুধবার দুপুরে দিয়াবাড়ি হাট পরিদর্শন করে ব্র্যাক ব্যাংকের বুথ উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এসময় মেয়র জানান, উত্তরে দশটি হাটের বাইরে কোন হাট থাকলে সেগুলো অবৈধ।

এবার রাজধানীর ২০টি হাটে চলছে কোরবানির পশু বিক্রি। বৃষ্টির কারণে ঈদের আগে শেষ দিনের সকালে ক্রেতা কম ছিল কোরবানির পশুর হাটে। তবে এখনও পর্যাপ্ত পশু রয়েছে।

রাত পোহালেই ঈদ। তাই যারা হাটে আসছেন, তারা পশু কিনতে তেমন সময় নিচ্ছেন না। পছন্দ আর সামর্থ্যের মধ্যে হলেই কিনে ফেলছেন। তবে বিকালের পরে ক্রেতা ও বেচাকেনা দুটোই বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর