রামপুরায় সাংবাদিককে ছুরিকাঘাত

আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:৩৪ পিএম

রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ধারালো অস্ত্রের আঘাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসান গুরুতর আহত হয়েছেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাত করা হয়েছে।

রাকিবুল হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী মোহন মিয়া জানান, রাতে কর্মস্থল থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে রামপুরা টিভি ভবনের সামনে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।

এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

রানার ছোট ভাই রবিউল হাসান রিফাত জানান, রানার বাসা রামপুরার উলনে। রাতে অফিস থেকে বাসায় ফিরছিলেন তিনি। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল, মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: হাজারীবাগে বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, রানার মাথা, দুই হাত ও পায়ে জখম রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর