বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের বংশালে দ্বিতল একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্যোগ মোকাবেলায় গঠিত জরুরি পরিচালন কেন্দ্র শুক্রবার রাতে এ কথা জানিয়েছে।

সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হেলে পড়া ভবনটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন বলেও ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র জানিয়েছে।

আরও পড়ুন: গেণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে সেটি বন্ধ করে যে দেয়া হয়েছে এবং সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর