রাজধানীতে কুরিয়ার সার্ভিস কর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে একটি বাসা থেকে এক কুরিয়ার সার্ভিস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর দেড়টার দিকে ট্রিপল নাইনে খবর পেয়ে গরম পানির গলির ভাড়া বাসা থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

পরে বেলা পৌনে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত নুরুজ্জামান মিয়া (৪২) রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাদ গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। পেশায় তিনি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন ও এর পাশাপাশি সাইনবোর্ড ও ব্যানারের কাজ করতেন।

বাড়ির কেয়ারটেকার হারেছ মিয়া বলেন, নুরুজ্জামানের ঘরের দরজা খোলা ছিল। পাশের বাসার ভাড়াটিয়া এক নারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি তাদেরকে জানান। 

পরে ট্রিপল নাইনে ফোন করলে মতিঝিল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

হারেছ মিয়া আরও বলেন, নিহতের স্ত্রী ও সন্তানরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। তাদেরকে খবর দেয়া হয়েছে। 

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিকদার বলেন, মোবাইল ফোনে মৃতের স্ত্রী মাছুরা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, শুক্রবার সকালে নুরুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছিল। তখন তিনি পাতলা পায়খানা এবং বারবার বমি হওয়ার কথা জানিয়েছিলেন। 

আরও পড়ুন: রাস্তা পার হওয়া নারীদের ওপর উঠে গেলো বাস, নিহত দুই

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর