ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার সবাই: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির এলাকা ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকি’তে রয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন রাজধানীর সব বাসিন্দাই।

দুই সিটির ৯৮টি ওয়ার্ডে জরিপের ফলাফল প্রকাশ করতে গিয়ে এ মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, 'আমাদের পরিসংখ্যান বলে ব্রুটো ইনডেক্স এবং হাউজ ইনডেক্স দুই সিটি করপোরেশন এলাকায়ই বেশি। কাজেই উত্তর-দক্ষিণ যেভাবেই বিচার করি না কেন ঢাকা মেট্রোপলিটন সিটিতে কিন্তু এডিস মশার ব্যাপক উপস্থিতি। আমরা সকলেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছি।'

এদিন দুই সিটির ৯৮টি ওয়ার্ডের স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-মৌসুম জরিপের এ ফল প্রকাশ করা হয়। গত ১৮ থেকে ২৫ জুন রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় এই জরিপ পরিচালনা করেছে।

এডিস মশার লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। জরিপে ঢাকা মহানগরীতে এডিসের লার্ভার ঘনত্ব পাওয়া গেছে তার চেয়েও বেশি।

দুই সিটি করপোরেশন এলাকায় এডিসের লার্ভার গড় ঘনত্ব ২৪ দশমিক ৮৯ শতাংশ। বহুতল ভবনে এই হার আরও বেশি। উত্তর সিটির বহুতল ভবনে এই হার ৪৯ দশমিক ৫২ শতাংশ আর দক্ষিণে ৪১ দশমিক ১৫ শতাংশ। 

ঢাকার উত্তরে ৫৪টি এবং দক্ষিণে ৭৫টিসহ মোট ওয়ার্ড রয়েছে ১১৯টি। এর মধ্যে ৫৭টি ওয়ার্ড ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে। এগুলোর মধ্যে দক্ষিণ সিটির ২৮টি এবং উত্তর সিটির ২৭টি ওয়ার্ড রয়েছে।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আশেপাশের এলাকায়। 

৯৮টি ওয়ার্ডে ওয়ার্ডের ৪১৪৯টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। 

ঝুঁকিতে থাকা উত্তর সিটির ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে- ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭ ও ৩৮।

দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ ওয়ার্ড হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫ ও ৫৭। 


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর