মুগদায় প্রতিবেশীর বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম

রাজধানীর মুগদায় এগারো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।

মঙ্গলবার রাতে মুগদা থানায় একই বাড়ির প্রতিবেশী ভাড়াটিয়াকে আসামি করে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ।

শিশুটির মায়ের বরাতে তিনি বলেন, গত ১ জুলাই ঘটনাটি ঘটে। শিশুটি ভয়ে প্রথমে কিছু না বললেও পরে মায়ের কাছে সব খুলে বলে। একই বাড়ির আরেক ভাড়াটিয়া (৪২) প্রতিবেশী তাকে রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শিশুটির শারীরিক ও ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই আহসান।

আরও পড়ুন: রাজধানীতে সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

ধর্ষণকারী ওই ভাড়া বাসায় একাই থাকতো এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর