সাবানের প্যাকেটে ইয়াবা পাচার, গ্রেপ্তার তিন

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১১:২১ এএম

সাবানের প্যাকেটে ইয়াবা পাচারকালে ১২ হাজার পিস ইয়াবা এবং ৬ কেজি গাঁজাসহ কক্সবাজারের উখিয়া-টেকনাফের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগের একটি টিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খোরশেদ আলম জিসান (৩২) ও জিয়াউল হক (৪৫)। গ্রেপ্তার খোরশেদ আলম জিসান আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সূত্রাপুর সার্কেলের একটি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় লাক্স সাবানের কার্টনের ভেতরে সাবানের প্যাকেটে ইয়াবা পাচারকালে ১২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়াভিত্তিক মাদক পাচারকারী খোরশেদ আলম জিসান ও জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।

image

অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার খোরশেদ আলম জিসান ও জিয়াউল হক পেশাদার মাদক পাচারকারী। খোরশেদ আলম জিসান আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার এবং জিয়াউল হক তার সহযোগী হিসেবে সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টনে ইয়াবা পাচারকাজে যুক্ত ছিল। সড়কপথে বাসে কিংবা ট্রেনে পণ্য সরবরাহের আড়ালে ইয়াবা পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আগে মাদক মামলা ছিল কিনা প্রাথমিকভাবে তা যাচাই করা না গেলেও, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত বলে জানা গেছে। তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

একইদিন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নুরুল আলম (৪০) নামে আরেক মাদক কারবারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল বলে জানায়। সে একজন গার্মেন্টস কর্মী এবং সাভার এলাকায় নিজেই গাঁজা খুচরা বিক্রয় করে। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং গেন্ডারিয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর